বাংলাদেশের এন্ডিউরেন্স রানিং ইতিহাসে আজ এক বিশেষ দিন!
#utmb
#trailrunning
#trailrunbd
#bangladesh

বাংলাদেশের এন্ডিউরেন্স রানিং ইতিহাসে আজ এক বিশেষ দিন!

29 August 202618 views

আল্পসের বৃষ্টিভেজা আবহাওয়ায় পথটা সহজ হবে না। তবুও বিশ্বাস করি, পার্থ তার অদম্য মনোবল নিয়ে বাংলাদেশের পতাকা পৌঁছে দেবেন সেই কাঙ্ক্ষিত ফিনিশ লাইনে।

আজ বাংলাদেশের এন্ডিউরেন্স রানিং ইতিহাসে এক বিশেষ দিন! ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের একজন অ্যাথলেট অংশ নিতে যাচ্ছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আল্ট্রা ট্রেইল চ্যাম্পিয়নশিপ এর ফ্লাগশিপ ক্যাটেগরি UTMB Finals-এ। একটি ১৭৪ কিলোমিটার, একটি ১০০০০ মিটার এলিভেশন গেইন, একটি আল্পস।

বাংলাদেশের ট্রেইল রানিং কমিউনিটির অন্যতম পরিচিত মুখ Partho Saha আজ রাত বাংলাদেশ সময় ১১:৪৫ মিনিটে UTMB-এর স্টার্ট লাইনে দাঁড়াবেন। দীর্ঘ প্রস্তুতি, কঠিন সব রেস এবং অসংখ্য চ্যালেঞ্জ পেরিয়ে তিনি অর্জন করেছেন এই স্বপ্নের মঞ্চ।

আল্পসের বৃষ্টিভেজা আবহাওয়ায় পথটা সহজ হবে না। তবুও বিশ্বাস করি, পার্থ তার অদম্য মনোবল নিয়ে বাংলাদেশের পতাকা পৌঁছে দেবেন সেই কাঙ্ক্ষিত ফিনিশ লাইনে।

অনেকের মনে প্রশ্ন আসতে পারে- পার্থ সাহাকে কেন “প্রথম বাংলাদেশি” বলা হচ্ছে?

এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে বুঝতে হবে, UTMB Mont-Blanc আয়োজনের বিভিন্ন ক্যাটেগরি রয়েছে। ২০২৬ সালে মূল আয়োজন ও সংশ্লিষ্ট রেস মিলিয়ে মোট ৯টি ক্যাটেগরি রয়েছে।

🏃

YCC 20K (প্রকৃত দূরত্ব প্রায় 15K)

🏃

MCC 50K (প্রকৃত দূরত্ব প্রায় 40K)

🏃

ETC 20K (প্রকৃত দূরত্ব প্রায় 15K)

🏃

OCC 50K (প্রকৃত দূরত্ব প্রায় 60K)

🏃

CCC 100K (প্রকৃত দূরত্ব প্রায় 108K)

🏃

TDS 100M (প্রকৃত দূরত্ব প্রায় 145K)

🏃

UTMB® 100M (প্রকৃত দূরত্ব প্রায় 174K)

🏃

PTL 300K (প্রকৃত দূরত্ব প্রায় 300K)

🏃

Kids 4.5K (বিশেষ ক্যাটেগরি)

প্রতি বছর রুট পরিবর্তন ও অন্যান্য কারণে প্রকৃত দূরত্ব কিছুটা কম-বেশি হতে পারে।

বাংলাদেশ থেকে এর আগেও UTMB Mont-Blanc আয়োজনে অংশগ্রহণ হয়েছে। আফনান ভাই প্রথম বাংলাদেশি হিসেবে OCC ক্যাটেগরিতে অংশ নিয়ে সফলভাবে ফিনিশ করেন। পরবর্তীতে ইমামুর ভাই CCC ক্যাটেগরিতে অংশ নেন, যদিও তিনি রেসটি শেষ করতে পারেননি (DNF)।

তাই এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, পার্থ সাহা UTMB Mont-Blanc আয়োজনে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি নন।

বরং, তিনি হচ্ছেন প্রথম বাংলাদেশি যিনি UTMB Mont-Blanc-এর ফ্ল্যাগশিপ ক্যাটেগরি UTMB® 100M-এ অংশ নিচ্ছেন।

🇧🇩🏔️

এটাই ইতিহাসের বিশেষত্ব।

ফ্ল্যাগশিপ ক্যাটেগরি বলতে কী বোঝায়, তা আলাদা করে ব্যাখ্যার প্রয়োজন আছে বলে মনে করি না। এটি সেই মূল ও সবচেয়ে প্রতীকী রেস, যার নামেই বিশ্বজুড়ে UTMB পরিচিত।

সুতরাং, সঠিকভাবে বলতে চাই-

🇧🇩

পার্থ সাহা বাংলাদেশের প্রথম রানার হিসেবে UTMB Mont-Blanc-এর ফ্ল্যাগশিপ ক্যাটেগরি UTMB® 100M-এ অংশ নিচ্ছেন।

এটি নিঃসন্দেহে বাংলাদেশের ট্রেইল রানিং ইতিহাসের জন্য একটি গর্বের মুহূর্ত।

🔥🇧🇩

#UTMB

#Bangladesh

#TrailRunning

#TrailRunBD

Go Partho! Bangladesh is with you!

🇧🇩

Share this post