Manjushree Trail Race - 100 Mile অধ্যায়
#trailrun
#nepanl
#kathmandu
#ultrarunning
#mtr2026

Manjushree Trail Race - 100 Mile অধ্যায়

18 April 202649 views

নেপালের পাহাড় মানেই রহস্য, রোমাঞ্চ আর নিজের সীমাকে ছুঁয়ে দেখার এক নির্মম পরীক্ষা। সেই পরীক্ষারই এক ভয়ংকর সুন্দর নাম Manjushree Trail Race। ঐতিহ্যের ভারে ভারী, নেপালের প্রথম এবং একমাত্র ১০০ মাইল ট্রেইল রেস, যেখানে প্রতিটি পদক্ষেপ মানেই অজানার দিকে এগিয়ে যাওয়া।


কাঠমান্ডু ভ্যালিকে ঘড়ির কাটার মতো ঘুরে এই ১০০ মাইলের যাত্রা, কিন্তু এটা শুধুই দূরত্ব নয়, এটা এক ভয়ংকর লড়াই। সাতটি পাহাড় সামিট, অজানা বন্যপ্রাণীর উপস্থিতি, আর একটানা ১২,৬১৮ মিটার এলিভেশন গেইন ও লস, যা শরীরের চেয়ে বেশি পরীক্ষা নেয় মনের।

সময়? কাগজে-কলমে ৫২ ঘণ্টা। শুনতে হয়তো দীর্ঘ মনে হয়। কিন্তু বাস্তবতা আরও নির্মম।


মাত্র ১৫ ঘণ্টা ৩০ মিনিটে ৭৬ কিলোমিটার, সঙ্গে ৫৫০০ মিটার এলিভেশন, ই প্রথম কাট-অফই ঠিক করে দেবে আপনি লড়াই চালিয়ে যাবেন, না এখানেই গল্পের ইতি টানবেন।

এই দেয়াল পেরোতে পারলেই শুরু আসল যুদ্ধ-
রাতের অন্ধকারে একা, নিজের শ্বাসের শব্দই একমাত্র সঙ্গী।
এঁকে-বেঁকে উঠে যাওয়া পাহাড়, অন্তহীন সিঁড়ি, পাথুরে ট্রেইল- প্রতিটা ধাপে প্রশ্ন উঠবে, “আর পারবো?”
আর প্রতিটা ধাপেই উত্তর দিতে হবে “হ্যাঁ, পারতেই হবে”

কারণ ট্রেইল আল্ট্রা কোনো সাধারণ দৌড় নয়।
এটা প্রতিযোগিতা নয়, এটা নিজের সঙ্গে যুদ্ধ।
এখানে দর্শক নেই, করতালি নেই, শুধু তুমি আর তোমার সীমা।

আগামীকাল ভোর ৬টা।
ঢং… ঢং… ঢং…
ইয়াকের ঘণ্টার শব্দে শুরু হবে এই মহাযুদ্ধ।

বাংলাদেশ থেকে ৩ জন যোদ্ধা দাঁড়িয়ে আছে এই চ্যালেঞ্জের সামনে।
পার্থ ও আরিফ ভাই- অভিজ্ঞতায় সমৃদ্ধ, পাহাড় আর ট্রেইলের সঙ্গে বহুবার লড়েছেন।
আর এবাদ, ট্রেইলে নতুন হলেও, রোড আল্ট্রায় তার অভিজ্ঞতা তাকে দুর্বল হতে দেবে না।

তিনজন, তিনটা গল্প, একটাই লক্ষ্য:
ফিনিশ লাইনে বাংলাদেশের পতাকা উড়ানো।

৫২ ঘণ্টা…
পুরোটাই কি লাগবে?
নাকি সময়ের আগেই জয় লেখা হবে?

উত্তর লুকিয়ে আছে পাহাড়ের ভাঁজে।

📍

আপডেট পেতে চোখ রাখুন Trail Run BD এর পর্দায়।
প্রতিটি ধাপ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি জয়- আপনাদের সামনে তুলে ধরা হবে।

কারণ এই গল্প শুধু দৌড়ের নয়-
এটা মানুষের সীমা ভাঙার গল্প।

#MTR2026

#TrailRunBD

#TeamBangladesh

Share this post