Ultra-Trail Mogan By UTMB 100K 2026 Edition
##the_bangladeshi_long_distance_runner
##back_to_back_ultra
##hybrid_athlete

Ultra-Trail Mogan By UTMB 100K 2026 Edition

Experience about my last Ultra Trail Mogan By UTMB 100K Category.

Ultra-Trail Mogan By UTMB এই রেসটা স্টার্ট হয় রাত ৯:৩০ এ। তার আগের দিন সারাদিন বৃষ্টি হয় এবং রেস শুরু করার আগেই বৃষ্টির এলার্ট করা হয়। এই দিকে রেস শুরুর পর ভেজা রাস্তা এবং ডেডলি ডাউনহিল প্রচণ্ড স্লিপারি হয়ে আছে। এর মধ্যেই আমি আগাতে থাকলাম। রাতে ২:৩০ টার কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয় তখন আমি CP2 ক্রস করে সামনে আগানো শুরু করি। সূর্য উঠার আগে CP3 তে ঢুকি কিন্তু তার ৩০ মিনিট পর থেকেই বৃষ্টি শুরু হয়। প্রথমে আস্তে আস্তে এরপর শুরু হয় মুষল ধারে বৃষ্টি। CP4 এ যাওয়ার পর ওরা বলে পাহাড় এর উপর সাইক্লোন এলার্ট। সবার মেন্ডেটরি গিয়ার আবার চেক করা হয়। অনেকেই ওই খানেই রেস কুইট করে। এর মধ্যেই আমার পুরো শরীর ভেজা। রেইন কোট থাকলেও বাতাসের কারণে বিভিন্ন জায়গায় পানি ঢুকে গেছে। জুতা এবং মোজা ভিজে ভারি হয়ে গেছে। ওরা আমার GPS টা অন আছে কিনা চেক করল এবং রেস কুইট করার পরামর্শ দিল। আমি বললাম না আমি ক্যারি অন করব আমার সাথে আরো কিছু রানার ছিলো তারাও বলল ক্যারি অন করবে । এর পরের চেক পয়েন্ট এ ছিলো টপ অফ মাউন্টেন। আমরা যখন এলিভেশন গেইন করতে ছিলাম এত বাতাস, ঠান্ডা এবং স্লিপারি ছিলো কিছু কিলোমিটার যেতে ৩০ মিনিট লেগেছে। বাতাস এর জন্য অনেক জায়গায় আমাদের দাড়িয়ে থাকতে হয়েছে। কারণ বাতাসের এত তীব্রটা এই খানে উপর থেকে পরে যাওয়া মানে ডেড জোন। এই রকম করতে করতে আমি CP5 এ চলে আসলাম। এসে জুতা খুলে পানি বের করলাম এবং মোজা খুলে দেখলাম পায়ে ফোসকা পরে গেছে এত ক্ষণ ভিজে থাকার কারণে। পাত্তা না দিয়ে আবার জুতা পরে সল্ট ট্যাবলেট নিয়ে কার্ব লোড। এর মধ্যেই অনেকে কুইট। তাদের কোথা বেছে থাকলে আরও রেস করা যাবে। আমি বললাম আমি ক্যারি অন করব। আমি একটু গরম কফি খেয়ে আবার শুরু করলাম। পরের চেকপয়েন্ট এ সব থেকে বড় এবং কঠিন এলিভেশন ওই খানেই বিপত্তি লাগে। এক দিকে বাতাসের তীব্রটা প্রচণ্ড ঠান্ডা আমার দাঁত কাপতে ছিলো অপরদিকে অন্ধকার হয়ে গেছে বৃষ্টিতে। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো আমি এলিভেশন গেইন করার সময় স্লিপ কেটে পরে যাই। আমার ডান পাশের থাই রক্ত জমাট বেধে যায়। এবং প্যান্ট এর অংশ কেটে যায়। যেটা ফিনিশিং লাইন এর ছবিতে আপনার জুম করলে স্পষ্ট দেখতে পারবেন। যখন পরে যাই তখন আমার সাথের রানার আমাকে ধরে উঠায় এবং কিছুক্ষণ অপেক্ষা করি। তারপর আস্তে আস্তে আবার শুরু করি, ডাউনহিল এ কয়েকবার স্লিপ কেটে পরি। এই রকম করতে করতে CP6 এ চলে আসি । ব্যথা অনুভূত হলেও আমি চেক করতে চাই নাই ডান থাই এ কি হয়েছে। ১১.৫ কিলোমিটার বাকি বৃষ্টি চলতেসে সাথে ঠান্ডা আর বাতাস। মেডিক্যাল স্প্রে নিয়ে আবার শুরু করলাম। হালকা কার্ব, ইলেকট্রোলাইট ড্রিংক তরমুজ এর কলা নিয়ে বের হয়ে পরলাম। শেষের পুরোটাই ডাউনহিল। নিজের জিবনকে রিস্ক এ ফেলে আস্তে আস্তে নামতে থাকলাম ততক্ষণে বুঝলাম থাই ব্যথা শুরু করেতেসে এর মধ্যে আবার ও পড়লাম। শেষের ২ কিলোমিটার ছিলো রাস্তা। তখন একটু স্বস্তি পেলাম। এই দিকে হাঁটু এবং থাই অবস্থা খারাপ। শেষ ২ কিলোমিটার আমি রান করেছিলাম। ফিনিশিং লাইন দেখেই ব্যাগ এর ডান পাশ থেকে বাংলাদেশের পতাকাটা বের করলাম এবংবিকাল ৫:৩৩ মিনিটে রেস শেষ করলাম। রেস শেষ করে আমার চোখে পানি চলে আসছিলো। এতো কঠিন রেস আমি আগে কোনদিন ফেস করিনি। রেস শেষ করে বাংলাদেশকে তুলে ধরা মাত্রই সকল কষ্ট ধুয়ে মুছে গেল। এই রেসটা করতে যত টুকু কষ্ট হয়েছে তার অর্ধেক কষ্ট হয়নি গত মাসের Xiamen রেসটা করতে, কিন্তু ওইটার ডিসটেন্স এবং এলিভেশন এটার থেকে অনেক বেশি ছিলো। শুধু মাত্র এক বৃষ্টি, ঠান্ডা এবং সাইক্লোন এই ট্রাকটাকে কত টুকু ভয়ংকর করেছে এটা ওই দিন যারা রেস এ ছিলো তারা ছাড়া আর কেউ বুঝবে না। এখন পর্যন্ত আলট্রা ট্রেইল এ করা সব থেকে কঠিন রেস এটা। তবে গত বছরের CCC তে বৃষ্টিতে দৌড়ানোর অভিজ্ঞতা এই খানে কাজে লেগেছে। এই জন্য তো বলি পারা না পারা সাময়িক কিন্তু অভিজ্ঞতা পার্মানেন্ট। রেস এর কিছু ছবি আপলোড করলাম আশা করি বুঝতে পারবেন কিসের মধ্যে রান করেছি। আমি যত টুকু পেরেছি সামারি লিখেছি। সামনে কিছু ভিডিও আপলোড করবো। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এই রেস উনি আমাকে শেষ করিয়ে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সামনে আমাকে আবারো পৃথিবীর কঠিনতম আলট্রা ট্র্যাক এ দেখবেন।

Karma Rating

5.0 / 5 · 2 ratings

Log in to give Karma Points.

This content has contributed 10 Karma Points to its author.

Share this post

Comments (0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to share your thoughts!