
সর্দি কাশির মত উপসর্গ নিয়ে ট্রেনিং করবেন নাকি বাদ দিবেন!! কি বলেন এক্সপার্টরা !!
Rezoana Parvin
03 May 2026
কি !! এই হুটহাট বৃষ্টিতে ভিজে কিংবা ভাইরাস এ আক্রান্ত হয়ে সর্দি কাশি কিংবা হালকা জ্বর, নাক বন্ধ ! কিন্তু মন বলছে বাইরে গিয়ে দৌড়াবো কিংবা ট্রেনিং করবো!! কি করা উচিত!!!
শরীরের কথা শুনবেন নাকি মনের কথা শুনে আগাবেন!! কোনটা করা ঠিক হবে আসুন জানি এক্সপার্টরা কি বলেন!!
প্রথম কথা হলো যদি আপনার নাক থেকে যদি পানি পড়ে বা হালকা মাথাব্যথা থাকে, তবুও যদি আপনার শরীর নড়াচড়া করতে ভালো লাগে, তাহলে আপনি ব্যায়াম করতে পারেন বা হালকা দৌড়াতে পারেন । তবে প্রতিদিনের রুটিন অনুযায়ী যদি আপনি ট্রেনিং করেন তবে সেক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। স্পোর্টস মেডিসিন এর ডাক্তার মাইকেল জোনেস্কো বলেন “ আমাদের শরীরে সর্দি কাশির নানা ঊপসর্গ থাকে এবং এগুলো প্রত্যেকেই ব্যায়ামের ক্ষেত্রে আলাদা ভাবে প্রভাব ফেলে । সর্দি-কাশি হলে শরীর নিজে থেকেই লড়াই শুরু করে, তাই স্বাভাবিকের চেয়ে দ্রুত ক্লান্তি আসে। এই কারনে আমাদের শরীর থেকে অন্যান্য সময়ের চেয়ে দ্রুত মাংসপেশীর শক্তি এবং সহনশীলতা বা এন্ডুরেন্স হারিয়ে যেতে পারে এবং ব্যায়াম শুরু করলে অনেক সময় মাঝপথেই ভেঙে পড়ার মতো বা এক্সস্টেড লাগতে পারে।
তবে ব্যায়াম করা যে একেবারে খারাপ তা কিন্তু না। ব্যায়াম করলে শরীরের কিছু হরমোন বের হয় যা আমাদের মুড ভালো করে দেয়। এই কথাগুলি কিন্তু বলেছেন ইনফেক্সিয়াস ডিজিস বা সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডঃ এমেশ আদালজা।
তবে বাড়াবাড়ি কিছুই ভালোনা। প্রাইমারি কেয়ার স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ডঃ কেনটন ফিবেল বাড়াবাড়ি করলে উল্টা ক্ষতি হতে পারে, শরীরের সুস্থ হতে দেরি হয়, এমনকি ডিহাইড্রেশনও হতে পারে।
তাহলে ব্যায়াম করার সঠিক সময় কখন?
এই সম্পর্কে ডাক্তার অ্যাডাম বলেন,
· গলা থেকে উপরের উপসর্গ থাকলে (যেমন নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ, গলা ব্যথা) ব্যায়াম করা যায়।
· কিন্তু বুক বা শরীরের নিচে উপসর্গ থাকলে (যেমন কাশি বুকে নামা, শরীর ব্যথা, জ্বর, দুর্বলতা) তখন ব্যায়াম থেকে বিরত থাকাই ভালো।
কী ধরনের ব্যায়াম করবেন?
এসময় তীব্র ব্যায়ামের দরকার নেই। হালকা হাঁটা, হালকা দৌড়, সাইকেল চালানো বা লাইট ওয়েট ট্রেনিং ভালো অপশন হতে পারে। রোদে হাঁটলে ভিটামিন ডি-ও পাওয়া যায়, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
সর্দি হলে শরীরের কথা শুনুন। শরীর যদি না চায়, বিশ্রাম নিন। আর যদি ভালো লাগে তবে শুধু হালকা ব্যায়াম করুন।
Karma Rating
5.0 / 5 · 2 ratingsLog in to give Karma Points.
This content has contributed 10 Karma Points to its author.