লন্ডন ম্যারাথন ২০২৬
##londonmarathon2026 #nohumanislimited

লন্ডন ম্যারাথন ২০২৬

দুইটি সাব টু ম্যারাথন আর অসম্ভবকে সম্ভব করার গল্প

লন্ডন ম্যারাথন নিয়ে আমার ফ্যাসিনেশন, ফ্যান্টাসি ভিন্ন লেভেলের! এতো বেশি রঙ্গিন আর বর্ণিল আয়োজন খুব কম চোখে পরে! কতো সাজে, কতো ভাবে, কতো যে ভিন্ন ভিন্ন কারনে যে মানুষ তার ম্যারাথন ৪২ কিলোমিটার দৌড়াতে আসে গল্প গুলো শুনলে বেশ লাগে, কেউ ক্যান্সার জয় করে এসেছেন, কেউ এসেছেন তার মায়ের সাথে দৌড়াবেন ইত্যাদি ইত্যাদি ।

দৌড়ের এবং মানুষের সীমা যে কোথায় তা কেউ জানে না! একটা সময় ভাবা হতো - ২ ঘন্টার নিচে ম্যারাথন (৪২.২ কিলোমিটার) দৌড়ানো কখোনই সম্ভব না, মানুষের শরীর নাকি এই ভাবে তৈরিই না, একই কথা প্রচলিত ছিলো স্প্রিন্টের ক্ষেত্রেও কিন্তু মানুষের অদম্য ইচ্ছা শক্তি, স্পোর্টস সাইন্সের উন্নতি সব কিছু মিলিয়ে এখন দেখার বিষয় কোথায় গিয়ে সীমা নির্ধারিত হবে!

২০২৬ এর লন্ডন ম্যারাথনের আয়জনে- এই অসাধ্য দুই জন রানার অফিশিয়াল ভাবে সাধন করেছেন এবং বেশ শক্তিশালী ভাবেই করেছেন, তার মানে, এটা এখন আরো ভাঙ্গবে আরও অনেকে এটা থেকে সময় ছেটে ফেলবেন, নতুন নতুন চ্যালেঞ্জ নিবেন। কিপচোগে এটা করে দেখিয়েছিলেন কিন্তু বেশ কিছু বাড়তি সুবিধা ছিলো কিন্তু এইবার এই দুইজন একদম নিজেদের সক্ষমতায় করে দেখিয়েছেন !

যারা দৌড়ান তাদের বোঝার সুবিধার জন্য বলি, এই দুইজন রানার তাদের এই রেকর্ড করার সময় প্রতি কিলোমিটার দৌড়েছেন ২ মিনিট ৫০ সেকন্ডে, সাবাস্টিয়ান সোয়ে যিনি প্রথম হয়েছেন তিনি শেষ কিলোমিটার দৌড়েছেন ২ মিনিট ৪০ সেকণ্ডে!! মানুষের শারীরিক আর মানসিক শক্তির প্রায় অবিশ্বাস্য প্রমান এই দৌড় -

প্রথম- Sabastian SAWE, (KEN) - 01:59:30

দ্বিতীয়- Yomif KEJELCHA (ETH) - 01:59:41

মাত্র ১১ সেকেণ্ড!!

এই দুইজনের ব্যাপারে স্টাডি করলে অনেক মুগ্ধ করার মতো ইনফরমেশন পাবেন!

আর যদি এইবারের লন্ডন ম্যারাথনের মেল/ ফিমেল লিডার বোর্ড দেখেন মুগ্ধ হবেন আফ্রিকান রানারদের পারফর্মেন্স দেখে, কি ধরনের পরিশ্রম আর চেষ্টা তারা করেছেন তাদের নিজেদের আর নিজের জাতিকে বিশ্বদরবারে তুলে ধরতে, আহা!

অনেক বিদেশিদের প্রশংসা হলো এইবার নিজদের একজনের প্রশংসা করি ! লন্ডন ম্যারাথনে নিয়মতি পেসিং করেন আমাদের দেশের একজন ফিমেল এ্যাথলেট, নাম - রুবা তালুকদার, বেশ নিবেদিত প্রাণ পেসার - আমি উনাকে ফলো করি, কথা শুনি- কিভাবে উনি সব কিছু সামলে রানারদের উৎসাহ দেন সেটাও দেখি, ইন্সটাগ্রামে নিয়মিত শেয়ার করেন নিজের দৌড়ের জার্নি !

একটা প্রোমোশন ভিডিওতে খুব সুন্দর ভাবে নিজের গল্প বলেছেন, লিংক

https://www.instagram.com/runrubarun?igsh=MTVocnUwdXpkeGl5

অনুরোধ থাকবে সময় করে দেখার!

আমার কলিগ ম্যারিয়ন রুবা আপুর খুব প্রশংসা করে, এটা আমার বেশ ভালো লাগে! যদি কোন দিন সুজোগ হয় তবে দৌড়াতে বা শুধু দেখতে লন্ডন ম্যারাথনের ট্র্যাকে যাবো !

রুবা আপুর ইন্সটাগ্রামে গেলে বেশ কিছু ডিটেইলস পাবেন পেসিং নিয়ে, কমেন্টে উনার আইডির লিংক দিলাম, আমার দিলের খুব ইচ্ছে আমাদের রানারাও এমন সেরা কাজ করুক, আমাদের দেশও দৌড়ের এতো বর্ণিল উৎসবের আয়োজন হোক, মানুষ হিসেবে আমরা আরও ডাইভারসিফাইড সবকিছু গ্রহণ করতে শিখি!

Karma Rating

5.0 / 5 · 1 rating

Log in to give Karma Points.

This content has contributed 5 Karma Points to its author.

Share this post

Comments (0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to share your thoughts!