ট্রেইল রানিংয়ের ভূত
#trailrunning
#ultrarunning
#ultrajourney
#runyourownrace
#endurancemindset
#botanicaltrail

ট্রেইল রানিংয়ের ভূত

বুদ্ধা কে বলা হয় শয়তানের সাথে ফাস্ট মিট।দার্জিলিং জেলার রিম্বিক গ্রাম থেকে শুরু হয় সান্দাকফু টপ স্লপিং বুদ্ধা সহ এভারেস্ট দেখার সৌভাগ্য হয় এই রেইসে।

বোটানিক্যাল গার্ডেন এখন আমাদের কাছে এক ধরনের “ফলস অ্যান্টিবায়োটিক” এর মতো কাজ করে। অ্যান্টিবায়োটিক পাওয়ার এর তুলনায় আমাদের রানের রেজিস্ট্যান্স বেশি।

লাস্ট রবিবারের ট্রেনিংয়ের মাঝে আরিফ ভাই বলছিলেন আমাদের ট্রেইল রানিংয়ের “ভূত” মাথায় আসলো কিভাবে?

লাদাখ ম্যারাথন দিতে যাওয়ার সময় আমরা দিল্লি থেকে বাই রোডে লাদাখ গিয়েছিলাম। বিশেষ করে কেলং ছিল আমাদের রাতযাপনের জায়গা। কেলংয়ের উচ্চতা প্রায় ৩৬০০ মিটার, আর কেলং থেকে লাদাখের দূরত্ব প্রায় ৩৮০ কিলোমিটার। লাদাখ সাধারণত ১১,৫০০ ফিট উচ্চতায় অবস্থিত, কিন্তু বাই রোডে যেতে গেলে আমাদের ৩/৪টা হাই পাস পার হতে হয়েছিল। এজন্য কেলংয়ে অ্যাক্লিমাটাইজড হওয়া খুব জরুরি ছিল।

ওই জার্নিতে সোলাং ভ্যালি যা মানালি থেকে ১০/১২ কিলোমিটার দূরে অবস্থিত।এখানে অনেক ধরনের আউটডোর অ্যাক্টিভিটি হয়, বিশেষ করে শীতে প্রচুর তুষারপাত হয়। ভবিষ্যতে যাওয়ার ইচ্ছে থেকেই পরে আমরা জানতে পারি এখানে “সোলাং স্কাই আল্ট্রা” নামে ১০০ কিলোমিটার পর্যন্ত একটি রেস হয়। ইভেন্টের ডেসক্রিপশন পড়ে মনে হয়েছিল এই রেসে যেতেই হবে।

সোলাং স্কাই আল্ট্রা আমার আল্ট্রা রানিং জার্নির টপ লিস্টে আছে, কিন্তু এখনো অংশগ্রহণ করা হয়নি।

এই রেসটা কমপ্লিট করার জন্য যে ধরনের অভিজ্ঞতা দরকার, তার কোনটাই তখন আমাদের ছিল না। এই রেসটাকে বলা হয় “শয়তানের সাথে ফাইনাল মিট”, ভিডিও গেমের লাস্ট বসের মতো—যাকে হারাতে পারলে যেন অমরত্ব পাওয়া যায়।

এরই ধারাবাহিকতায় আমরা “বুদ্ধা ৬৫” যাওয়ার প্ল্যান করি। বুদ্ধা কে বলা হয় শয়তানের সাথে ফাস্ট মিট।দার্জিলিং জেলার রিম্বিক গ্রাম থেকে শুরু হয় সান্দাকফু টপ স্লপিং বুদ্ধা সহ এভারেস্ট দেখার সৌভাগ্য হয় এই রেইসে।কিন্তু রোজার কারণে ওই বছর যাওয়া হয়নি। পরের বছর আমরা আবার চেষ্টা করি আমরা ৫ জন কমপ্লিট করি। তবে ৩০,৬৫ কিলোমিটারের দুরত্বের পুরো পথজুড়ে কালবৈশাখী ঝড়ের মতো আমাদের সাথে খেলেছে ফিনিশিং লাইনের আগ পর্যন্ত। এই রেসের পুরো গল্প একসময় বিস্তারিত লিখবো।

গতকাল আমাদের ট্রেনিংয়ে একটা রেকর্ড ট্রেইলে হয়েছে।৩০, ৫৫, ৬০ কিলোমিটার এই সংখ্যাগুলো অতিক্রম করেছি।

সবারই বোটানিক্যাল ট্রেইলে কোর্স রেকর্ড ব্যক্তিগত।কীভাবে করেছি? দুই পায়ে করেছি।

কিন্তু সফলতার পেছনের গল্প— সেটা কেউ শুনতে চায়?

Strava-https://strava.app.link/79GsTYmNO1b

Mutual Trust Bank PLC

Run-Bangla

Saidpur Runners

Mirpur Runners

Karma Rating

5.0 / 5 · 2 ratings

Log in to give Karma Points.

This content has contributed 10 Karma Points to its author.

Share this post

Comments (2)

Sign in to join the conversation.

IH
ISRAFIL HOSSAN3 months ago

Inspired me

NS
Nipu Sen4 months ago

Encouraging and motivating