Cocodona 250 Race & Courtney Dauwalter

Cocodona 250 Race & Courtney Dauwalter

Courtney Dauwalter - The Trail Ultras Queen

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে Courtney Dauwalter। Cocodona 250 মাইলস রেসে কিছুক্ষণ আগে সে ২য় হয়ে রেসটা শেষ করেছে । এই রেস নিয়ে বিস্তারিত বলব কোন এক দিন। গত বছর আমি UTMB CCC তে কিট কালেক্ট করতে গিয়ে দেখলাম একটা বড় ভিড়। পরে দেখলাম Courtney Dauwalter। আমি অনেক কষ্টে সামনে গিয়ে হাতটা বাড়িয়ে বললাম “ Hey Courtney where is your crown?”. এইটা শুনে হেসে দিয়ে আমার হাতটা শুধু ধরলো। আর বললো “I left it at home”। Courtney Dauwalter কে “Trail Running Queen” বলা হয় এর কারণ হচ্ছে ২০২৩ সালে সে এক মাত্র ব্যক্তি যে কিনা Western States 100, Hardrock 100 এবং UTMB Mont Blanc রেস শেষ করে এবং ৩টা রেসেই সে চ্যাম্পিয়ন হয়। স্পোর্ট জগৎতে এই রকম হাম্বেল স্পোর্টস ম্যান সামনে দেখা যাবে কিনা জানা নেই। বাম পাশের ছবিটা রেস এর মধ্যেই একটা চেকপয়েন্ট এ সে বাস্কেটবল খেলতে ছিলো হাইড্রেশন ব্রেক এর মাজখানে। Courtney Dauwalter কে আরও বলা হয় “Queen of Ultras”। আমি কিছু মানুষকে মন থেকে ফলো করি তার মধ্যে সে একজন। এইবার সে প্রথম হোক ২য় হোক অথবা লাস্ট হোক সেটা ম্যাটার করে না। স্পোর্টসম্যান কি জিনিস এইটা Courtney Dauwalter কে না দেখলে হয়তো বুঝতাম না। আশা করি কোন এক দিন আবারো তার সাথে দেখা হবে।

Karma Rating

4.0 / 5 · 1 rating

Log in to give Karma Points.

This content has contributed 4 Karma Points to its author.

Share this post

Comments (0)

Sign in to join the conversation.

No comments yet. Be the first to share your thoughts!